Tuesday, December 24, 2013

ভালোবাসা এবং তুমি

ভালোবাসার কোন অর্থ আমি খুজি না

খুজি না রুপ, বর্ণ, আকার

ভালোবাসার কোন মানে আমার জানা নেই

জানতে চাই না তার কোন বিবরণ।

আমার কাছে ভালোবাসা হচ্ছো তুমি

তোমায় ভেবে ভেবে এক একটি নির্ঘুম রাত্রিযাপন,

কল্পনার মাধুরী মিশিয়ে

স্বপ্নগুলোতে রঙের বিচ্ছুরণ ছুটিয়ে

বুঁনে চলা এক একটি স্বিগ্ধ সকালের গল্প।

আমার কাছে ভালোবাসার:

শুরু ও তুমি, শেষ ও তুমি।

মেঘলা দিনে ভীড় করা শুভ্র মেঘের আড়ালে

হারিয়ে যাওয়া সুনীল আকাশ তুমি,

আমার প্রিয় বৃষ্টির দিনে

ভিজতে থাকা মাধবিলতা তুমি,

হেমন্তের স্নিগ্ধ বিকেলে সোনালী ধানের খেতে heart heart heart

দোলা দেওয়া বাতাস তুমি,

রুপালী নদীর বুকে রোদের খেলা করা

চিঁকচিঁকে আঁভা তুমি।

তাই, তোমায় পেয়ে আমি আর খুজি না

ভালোবাসার কোন অর্থ

শুধু তোমায় ঘিরেই আবর্তিত আমার জীবন।


No comments:

Post a Comment