Saturday, December 28, 2013

কেন যেন আজ সুপারম্যান হওয়ার খুব ইচ্ছা হচ্ছে!

আজ সুপারম্যান হওয়ার খুব ইচ্ছে হচ্ছে । ইচ্ছে হচ্ছে সুপারম্যান হয়ে দেশের সব মানুষকে নিয়ে দেশ ত্যাগ করে বিদেশ চলে যেতে । ইচ্ছে হচ্ছে রাজাকার-স্বৈরাচার-বাকশাল মুক্ত এক সুন্দর দেশ গড়তে । যেখানে থাকবেনা কোন হানাহানি, মারামারি, কাটাকাটি রক্তারক্তি, জুলুম, নিপীড়ন, অত্যাচার । থাকবে একের প্রতি অন্যের ভালোবাসা , থাকবে সহমর্মিতা । কেউ যেখানে মানুষের দুর্বলতা খোঁজবে না । খোঁজবে শুধু ভালোবাসা ।
আমাদের দেশটাতো এরকমই ছিল । তবে আজ কেন এমন হল ? আমরা কি কখনো এসব নিয়ে ভেবেছি ? আর তাছাড়া ভাবার সময়টাই পেলাম কোথায় ! দু' বৃহত্‍ রাজনৈতিক দলের তামাশার খেলায় আমরা আজ জর্জরিত , পিঠ ঠেকে গেছে দেয়ালে । আমরা সবাই মিলে একটু সহনশীল হয়ে কি পারিনা এই দেশটাকে আবার সোনায় সোনায় বড়িয়ে দিতে??? চল না ইয়ার একটু চেষ্টা করে দেখি......

No comments:

Post a Comment