Saturday, December 28, 2013

হায়রে ইন্ডিয়া-প্রেম!

আসসালামু আলাইকুম। সবাইকে শীতল সকালের মিষ্টি বাতাসের শুভেচ্ছা । সবাই নিশ্চয় ভালো আছেন ? আমিও এতক্ষণ ভালো ছিলাম । কিন্তু একটি ব্লগ পড়ে কেন যেন মনটা খুব খারাপ হয়ে গেলো । ব্লগটা ছিল ভারতের কাছে ১০০ জিবিপিএস ইন্টারনেট বিক্র হচ্ছে নাকী মাত্র ১কোটি ডলারে। এই দামে আমরাও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না । কী আশ্চর্য কথা !তাই না ?? আমাদের কাছ থেকে কিনে আমাদের চেয়েও কমদামের সুবিধা পাবে ইন্ডিয়ানরা ! আর আমরা....
কী দোষ করেছি আমরা? আমাদের দোষকি এটাই আমরা বাংলাদেশী ? নাকী দোষ এটা আমরা রক্ত দিতে জানি ? আজ পর্যন্ত আমরা কখনো আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া ন্যায্য মূল্যায়ন পেলাম না ! তাছাড়া কী দোষ করেছি আমরা ? যদি স্বাধীনতা, সার্বভৌমত্ত্ব আমাদের অধিকার আদায়ের পথে বাধা হয়ে থাকে , তবে কি প্রয়োজন ছিল এই স্বাধীনতার । পরাধীন ছিলাম, সেটাইতো ভালো ছিল । অন্তত রক্তেরদানে অর্জিত স্বাধীনতার প্রতি এই নিষ্ঠুর পরিহাস সহ্য করতে হতো না !
.
.
ভারত আমাদেরকে এমন কি সুখ দিয়েছে যে, আমরা তাদের কাছে প্রতিনিয়ত মাথা নত করছি । প্রতিনিয়ত দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও তাদের খুশি রাখতে চাচ্ছি । কি জন্য দালালী করছি ভারতের ?

No comments:

Post a Comment